ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ২৪০২৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিচ্ছেন এমপি আনোয়ারুল ইসলাম।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়। ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন অর্থ সহায়তা প্রদানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম।

পড়ুন>>আজ সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯৯ জনকে জনপ্রতি ২,৫০০ টাকা এবং ৩০ জনকে জনপ্রতি ১০,০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেনসহ বনিক সমেতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, গত ৫ জুন ভূরুঙ্গামারী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শতাধিক দোকান পুড়ে যায় এবং প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়।

পড়ুন>> নাতির হাতে দাদি নিহত: দাদা আশঙ্কাজনক ‎

তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সংসদে কথা বলি এবং নিজস্ব প‍্যাডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীদের পূনর্বাসনের জন‍্য অর্থ সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আবেদন করি। আজ এই অর্থ ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ীদের মাঝে বিতরণ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার করে নগদ অর্থ তুলে দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় : ০৮:৪৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬