ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী শিল্পকলা একাডেমির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৬ এপ্রিল উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিল্পকলা একাডেমি এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, ভূরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন,

প্রাথমিক শিক্ষা অফিস জ্যোর্তিময় সরকার , প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, শিল্পকলা একাডেমির পরিচালনা কমিটি, শিল্পী, কলাকৌশলী ও একাডেমির সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ এ ভূরুঙ্গামারী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আদিবা আহসান একক অভিনয়ে রংপুর বিভাগীয় পর্যায় প্রথম স্থান অধিকার করেন। এই কৃতিত্ত্বের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পীকলা একাডেমির সম্পাদক ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের সহকারি অধ্যাপক সরকার রকীব আহমেদ জুয়েল।
মোনাজাত পরিচালনা করেন ঈশ্বর বড়ুয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সামাদ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























