ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫ টি দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩০৯১৬ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী বাজারে দোকানের আগুন নেভাচ্ছেন দমকলবাহিনী।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫ টি দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সদরে অবস্থিত একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫ টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ক্ষুদ্রকাপড় ব্যবসায়িদের একটি দোকানে থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘন্টার মধ্যে মাকের্টের ৮০ টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির অফিসসহ ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান পুড়ে ভস্মিভুত হয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পড়ুন>>বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নীলফামারী বৌদ্ধ বিহারে গাছের চারা বিতরণ

ক্ষুদ্র কাপড় ব্যবসায়ি সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ি তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এখন এরা নিঃস্ব হয়ে গেলো। তিনি পুনর্বাসনের জন্য সহায়তার দাবী জানান।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌছি এবং প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সাথে সাথেই ঘটনা স্থল পরিদর্শন করেন । তিনি জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকেল ৩ টায় ক্ষতিগ্রস্তদোকান মালিকদের সাথে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯৫ টি দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০২:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬