ভূরুঙ্গামারী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারীর মৃত্যুতে শোক প্রকাশ
- আপডেট সময় : ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারীর মৃত্যুতে শোক প্রকাশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারী এবং জয়মনির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্জ মনির উদ্দিন আজ ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেল পৌনে তিনটার সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী…………..রাজিউন)।
তার এই মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছে ভূরুঙ্গামারী প্রাথমিক শিক্ষক সমিতি। এক শোক বার্তার সমিতির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, প্রাইমারী শিক্ষক সমিতির সাবেক সেক্রেটারী, আলহাজ্জ মনির উদ্দিন সাহেব অদ্য বেলা পৌনে তিনটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…………..রাজিউন)।
তাঁর মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রাথমিক শিক্ষা পরিবাবের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মহান আল্লাহ্ রাব্বুল আল আমিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























