ভুয়া এসআই পরিচয়ে থানায় প্রতারণার চেষ্টা করতে ধরা খেলেন যুবক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুয়া এসআই পরিচয়ে থানায় প্রতারণার চেষ্টা করতে ধরা খেলেন যুবক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাণীশংকৈলে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিএসএস-এ লোন অফিসার পদে ১৫০ জনের নিয়োগ, সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার টাঙ্গাইলে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: তথ্য উপদেষ্টা মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের

ভুয়া এসআই পরিচয়ে থানায় প্রতারণার চেষ্টা করতে ধরা খেলেন যুবক

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
ভুয়া এসআই পরিচয়ে থানায় প্রতারণাকারী মিজানুর রহমান।

 

 

 

ভুয়া এসআই পরিচয়ে থানায় প্রতারণার চেষ্টা করতে ধরা খেলেন যুবক

 

 

টাঙ্গাইলের মধুপুর থানাতে পুলিশ পরিচয়ে তদবির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই আটক হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (২৬ মার্চ) থানায় এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৩০)। তিনি ভুরুঙ্গামারি উপজেলা-র বাগভান্ডার গ্রামের বাসিন্দা। তার পিতার নাম গোলাম মোস্তফা।

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান বৃহস্পতিবার মধুপুর থানায় এসে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তিনি ৩৬তম ব্যাচের একজন এসআই এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখায় কর্মরত।

পড়ুন>> রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:) নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

 

 

এ সময় তিনি মধুপুর পৌরশহরের মাস্টারপাড়া এলাকার একটি জমি সংক্রান্ত মামলায় এক পক্ষের হয়ে তদবির করতে আসেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে থানার এসআই সেলিম তালুকদার তাৎক্ষণিকভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল-কে অবহিত করেন।

 

 

পরে জিজ্ঞাসাবাদে মিজানুর রহমানের পরিচয়ে অসংগতি ধরা পড়ে। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি পুলিশের কেউ নন এবং ভুয়া পরিচয়ে তদবির করতে এসেছিলেন।

পড়ুন>> বাসন্তী পূজার আরাধনায় মেতে উঠেছে নওগাঁর সনাতন ধর্মাবলম্বীরা

 

পুলিশ আরও জানায়, জমি সংক্রান্ত ওই মামলায় একটি পক্ষের হয়ে চুক্তিভিত্তিক কাজ করতে গিয়েই তিনি এই প্রতারণার চেষ্টা করেন।

 

 

 

এ বিষয়ে ওসি মো. জাফর ইকবাল জানান, অভিযুক্তকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!