ব্ল্যাকমেইলের অভিযোগে তাহিরপুর থেকে যুবক আটক
- আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২০১৫ বার পড়া হয়েছে
ব্ল্যাকমেইলের অভিযোগে তাহিরপুর থেকে যুবক আটক
সুনামগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা পর্নোগ্রাফি ও ধর্ষণ সংক্রান্ত এক মামলায় শোয়েব আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক শোয়েব জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের গুলজার মিয়ার ছেলে ও পেশায় একটি মিষ্টির দোকানের কর্মচারী।
পড়ুন>> জামায়াতের আমিরের আইডি হ্যাকডের অভিযোগে গ্রেপ্তারকৃতকে জামিন
পুলিশ সূত্রে জানা যায়, টিকটকের মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে স্বামী-স্ত্রীর পরিচয়ে সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মোড় এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে তারা অবস্থান করেন। একই ভাবে ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখেও তারা ওই হোটেলে এক সঙ্গে সময় কাটান।
এ সময় ভুক্তভোগী নারীর অজান্তে তার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও কৌশলে নিজের মোবাইলে সংরক্ষণ করেন অভিযুক্ত। পরবর্তীতে প্রবাসী স্বামী ওমানে থেকে দেশে ফিরে এলে ওই নারী অভিযুক্তের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন।
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত ব্যক্তি তার নিজস্ব ফেসবুক আইডিতে ভুক্তভোগী নারী ও তার স্বামীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে, এতে ভুক্তভোগী নারী মানসিক ভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে ভুক্তভোগী দম্পতি সুনামগঞ্জ সদর মডেল থানার লিখিত অভিযোগ দায়ের করে।
পড়ুন>> সুপারিশ ছাড়াই ৯৫ ভুয়া ক্যাডার, প্রশাসনে ভয়াবহ জালিয়াতির পর্দাফাঁস
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম জানান, মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই জহির হোসেনকে।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বুধবার সন্ধ্যায় তাহিরপুর থানাধীন বাদাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশে এই কর্মকর্তা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























