বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন
- আপডেট সময় : ১০:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের মাসিক/ পিরিয়ড চলাকালীন সময়ে শারিরীক, মানসিক প্রশান্তি ও বিশ্রামের জন্য কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভার্ড একশন এইড বাংলাদেশ এর সহায়তায় এল আর পি ৪৩, পিএসএপি এস.এফ.এস- পিএমটিএআর প্রকল্পের মাধ্যমে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন করেন মাননীয় সুনামগঞ্জ জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ ইলিয়াস মিয়া।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান, রবিউর রহমান সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট, সুনামগঞ্জ, পিন্টু দাস প্রশাসনিক কর্মকর্তা, সুনামগঞ্জ।
এছাড়াও, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক বৃন্দ প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন ভার্ড এর প্রজেক্ট ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম।
ভার্ড- একশন এইড বাংলাদেশ কর্তৃক প্রদত্ত কিশোরীদের বিশেষ অবস্থা চলাকালীন সময়ে ব্যবহার এবং তা সংরক্ষনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ যেমন একটি আলমারি, লোহার খাট, তোষক, বালিশ, বেড সিট কভার, পর্দা, বাস্কেট, ফাস্ট এইড বক্স, ডিসমেন ৫০০ ট্যাবলেট, স্যানিটারী ন্যাপকিন, টয়লেট টিস্যু পেপার, আয়রন ট্যাবলেট, ফলিক এসিড, হ্যান্ড স্যানিটাইজার, রেজিস্টার খাতা, হারপিক, সাবান ও বদনা প্রভৃতি সুসজ্জিত রাখা আছে।
পড়ুন>> চেহারা নয়; ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন
এছাড়াও, কিশোরী কর্ণার (Adolescent Girls Corner টিতে স্বাস্থ্য সচেতনতামুলক বিভিন্ন শ্লোগান লেখা রয়েছে। স্কুল চলাকালীন সময়ে প্রয়োজন হলে কিশোরীরা কিশোরী কর্ণার Adolescent Girls Corner) এ গিয়ে প্রয়োজনীয় সামগ্রী বাবহার ও বিশ্রাম করতে পারবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























