ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের প্রেসিডেন্ট: মৃত্যুর ঘটনা-আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় জেপি মরগান, ভিসা ও মাস্টারকার্ডের তথ্য ফাঁস বিসিকের প্লট বরাদ্দে অনিয়ম: সাবেক সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা সিএজি কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদন চলছে কাতারে পর্দা উঠল ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ব্র্যাক ইউনিভার্সিটির সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজে শেকসপিয়রের অনুবাদ নিয়ে আলোচনা মধ্যপ্রাচ্য ছাড়ল রণতরী, ইরানের বিরুদ্ধে নতুন কৌশলে ট্রাম্প নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য কতটা প্রাসঙ্গিক?

চেহারা নয়; ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ১০:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

চেহারা নয়; ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেহারা নয়; ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন

জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন। সোমবার বেলা সাড়ে দশ ঘটিকায় শহরে মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা থেকে করা হয়েছে বঞ্চিত । পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে । চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান।

পড়ুন>> সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে  সংঘর্ষ: আহত-৩

পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩টি দাবী তুলে ধরেন, বিগত ১৬ বছর যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে, পর্দাশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুন্ন রেখে জাতীয় পরিচয় পত্র প্রদান করতে হবে এবং পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখার দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চেহারা নয়; ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে নওগাঁয় পর্দানশীল নারীদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৩০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫