বিরলে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী

বিরলে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীরা

 

 

 

বিরলে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

বিরলে রচনা ও বিতর্ক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের নিমিত্তে বিরল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা ও চুড়ান্ত বিতর্ক প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

 

গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতি দমন ও প্রতিরোধ অপরিহার্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয় এর ছাত্রীগণ অংশগ্রহণ করে।

 

 

বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি বিরল এর সহযোগিতায় বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চুড়ান্ত প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

পড়ুন>> কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম পুরস্কার বিতরণ করেন ।

 

 

 

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মোঃ মনসুর আলী এর সভাপতিত্বে মডারেটর এর দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, একাডেমিক সুপার ভাইজার আকলিমা বেগম, বোর্ডহাট কলেজের সহকারী অধ্যাপক বিধান কুমার দত্ত, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী প্রমূখ।

 

 

এসময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ সার্বিক সহযোগিতা করেন। পুরস্কার বিতরণ শেষে বিরল দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা ও তেঘরা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের জন্য প্রতিষ্ঠান প্রধানগণের নিকট অর্থ বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!