ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মনোনয়ন ও জোট প্রার্থী ঘোষণা ঘিরে পাঁচ জেলায় উত্তেজনা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ১০০২২ বার পড়া হয়েছে

ছবি: সমকাল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির মনোনয়ন ও জোট প্রার্থী ঘোষণা ঘিরে পাঁচ জেলায় উত্তেজনা

বিএনপির মনোনয়ন ও জোটের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের অন্তত পাঁচ জেলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কোথাও রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ, কোথাও মহাসড়কে বিক্ষোভ, আবার কোথাও কাফনের কাপড় পরে মিছিল ও গণপদত্যাগের হুমকি দিয়েছেন দলটির নেতাকর্মীরা। কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনাও ঘটেছে।

গফরগাঁওয়ে রেললাইনে আগুন, ট্রেন চলাচল বন্ধ:

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিএনপির মনোনয়ন দেওয়ার খবরে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শনিবার বিকেলে মনোনয়ন নিশ্চিত হওয়ার খবর পৌঁছালে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকেরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালান।

এ সময় রেললাইনে আগুন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্টেশন মাস্টারকে কক্ষ থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রেন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা ও রেলওয়ে পুলিশ কাজ করছে।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। সবাইকে নিয়ে বৈষম্যহীন গফরগাঁও গড়ে তুলব।”
অন্যদিকে মনোনয়নবঞ্চিত প্রার্থী মুশফিকুর রহমান বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যোগ্য নন বলেই সবাই মাঠে নেমেছে।

      চান্দিনায় কাফন পরে মহাসড়কে বিক্ষোভ:

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে উপজেলা নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। শনিবার বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ শেষে কাফনের কাপড় পরে মিছিল করেন তারা।

বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সদ্য এলডিপি ছাড়ানো সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদকে।

    মনিরামপুরে কাফন পরে মিছিল:

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির সাবেক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনকে পুনর্বহালের দাবিতে কাফন পরে মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।

শনিবার বিকেলে পৌর শহরে হাজারো নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে ৪ ডিসেম্বর শহীদ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হলেও পরে বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাসকে জোট প্রার্থী ঘোষণা করা হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।

      দশমিনায় গণপদত্যাগের হুমকি:

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে ধানের শীষ প্রতীক না দিলে গণপদত্যাগের হুমকি দিয়েছে দশমিনা উপজেলা বিএনপি।

শনিবার অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় তাঁকে স্বতন্ত্র প্রার্থী করার ঘোষণাও দেওয়া হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিকদার জানান, নেতাকর্মীরা হাসান মামুনের পক্ষেই ঐক্যবদ্ধ।

এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঘোষণা দেওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

      কিশোরগঞ্জে মিছিলে হৃদরোগে নেতার মৃত্যু:

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিলে অংশ নিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বিএনপি নেতা। মৃত মিজানুর রহমান (৫৫) সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির মনোনয়ন ও জোট প্রার্থী ঘোষণা ঘিরে পাঁচ জেলায় উত্তেজনা

আপডেট সময় : ১২:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫