ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ

বাল‍্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

বাল‍্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাল‍্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাল‍্য বিবাহ প্রতিরোধে কুড়িগ্রামের উত্তরের তিন উপজেলা ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কমর্রত সাংবাদিকদের নিয়ে দিন ব‍্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মহিদেব যুব সমাজ কল‍্যান সমিতির আয়োজনে প্লান ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিব্বির আহম্মেদ। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যমুনা টিভি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রংপুর ব‍্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক সরকার মাজহারুল মান্নান।

এসময় মহিদেব যুব সমাজ উন্নয়ন সমিতির “চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের প্রজেক্ট কো- অর্ডিনেটর মো: মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার (ইয়ুথ লিড) মো: ইলিয়াস আলী ও যমুনা টিভির কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের প্রথম যে কাজটি করতে হবে তা হলো মেয়েদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, রাস্তাঘাট ও গণপরিবহনকে নারীবান্ধব ও যৌন হয়রানিমুক্ত করতে হবে। যৌতুক নিরোধ আইনে সাজার পরিমাণ বাড়িয়ে আইনকে যুগোপযোগী করার যে উদ্যোগ সরকার নিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় ভূরুঙ্গামারী, নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাল‍্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪