ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে অস্থিরতা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ শীতের অতিথি পাখিতে মুখর চলনবিল, নিরাপত্তা নিয়ে শঙ্কা দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সংগ্রামী আরাফাত ৩৪ বছরের পুরনো ভবন ভেঙে নতুন কারখানা গড়বে প্যাসিফিক জিন্স বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় ইরান ট্রেনের শেষ বগিতেই ৩৫ বছরের জীবন কাটিয়ে দিলেন সিরাজ মিয়া

বাগমারায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা 

রাজশাহী থেকে ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০১:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

বাগমারায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগমারায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার  সকালে ভূমি অফিস চত্বর এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা ভূমি অফিস। ভূমি সেবা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ‍্যে বেলুন উড়িয়ে দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিবের সভাপতিত্বে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সাব-রেজিষ্টার মাসুদ রানা,  উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আফাজ্জল হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানাসহ উপজেলায় কর্মরত অন্যান্য ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহণকারি নারী-পুরুষ ও উদ্যোক্তা কর্মীগণ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব জানান, “বিশ্ব মঞ্চে জয় হয়েছে ভূমি উন্নয়ন কর”। ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন ই-নামজারির আবেদন গ্রহন, কৃষি খাস জমি বন্দোবস্ত এর আবেদন গ্রহন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মালিকের নাগরিক নিবন্ধন, ভিপি লীজ নবায়ন ও লীজ মানি গ্রহন, ডিসিআর প্রদান, মিস কেসের আবেদন গ্রহন, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা সহজ করা যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, স্মাট ভূমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভূমিসেবা পাচ্ছেন। এতে ভূমির প্রকৃত মালিক নির্ধারন সহজ হবে। ভূমি সেবা পেতে সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিতকরণে ভূমির মালিকগণের প্রতি আহবান জানান। এতে দালালের খপ্পরে না পড়তে সরাসরি অফিসে এসে ভূমি সেবার পরামর্শ দেন তিনি।

আগামী ১৪ জুন পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহ ২০২৪।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা 

আপডেট সময় : ০১:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪