বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: টাইগারদের বোলিং তাণ্ডবে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, হারিয়েছে ৮ উইকেট প্রেক্ষাপট: মালয়েশিয়ার বিমানবন্দরে ভুয়া ভিসায় আটকের তালিকায় শীর্ষে বাংলাদেশিরা কাতারে সুলতান হাইথাম বিন তারিক: আমির শেখ তামিমের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত প্রেক্ষাপট: এনজিও কর্মীদের প্রগতি পেনশন স্কিমে যুক্ত হওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি: ছয়জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে শিক্ষার্থী ঝরে পড়া রোধে অভিভাবক সমাবেশ নারায়ণগঞ্জে কোচিং ফি বকেয়া থাকায় ২১ শিক্ষার্থীকে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ আমদানি বাণিজ্যে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের নতুন সমন্বিত সার্কুলার জারি শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল

বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন

ইমরান হোসাইন মিলন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন

 

 

বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন

 

বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নতুন একটি বহির্বিভাগ (আউটপেশেন্ট) চিকিৎসা ইউনিটের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি হাসপাতালটিতে এই বহির্বিভাগ ইউনিটটি নির্মাণ করেছে।

 

 

 

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিশু হাসপাতালের বোর্ড চেয়ারম্যান ডা. এ কে এম আজিজুল হক, হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল হক, আইসিডিডিআর’বি’র নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. তাহমিদ আহমেদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেক্সিমকো ফার্মার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

পড়ুন>>ভুরুঙ্গামারীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ‍্য বস্তু উদ্ধার 

 

 

নতুন বহির্বিভাগ ইউনিটটি চিকিৎসা সেবার পরিধি বাড়াবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত রোগীদের সেবাপ্রাপ্তি আরও সহজ করবে।

 

 

 

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের বোর্ড চেয়ারম্যান ডা. এ কে এম আজিজুল হক বেক্সিমকো ফার্মার এই সিএসআর উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের স্বাস্থ্যখাতে অবকাঠামো উন্নয়ন ও সেবার সক্ষমতা বাড়াতে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা: ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ

 

বেক্সিমকো ফার্মার প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বলেন, ‘একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আমরা স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এসব উদ্যোগ সিএসআর কর্মসূচির অংশ হিসেবে জনস্বাস্থ্য চাহিদা পূরণে সহায়ক হবে, বিশেষ করে জাতীয় সংকটের সময়ে এটা খুবই জরুরি।’

 

 

বর্তমানে দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। শিশুদের মধ্যে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যাওয়া এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কয়েকজন শিশু মৃত্যুর ঘটনায় গুরুতর জনস্বাস্থ্য উদ্বেগ তৈরি করেছে। সেই পরিস্থিতিতে কোম্পানিটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ৩টি ভেন্টিলেটর হস্তান্তর করেছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!