বস্তায় বাদাম চাষে সাড়া ফেলেছে কাউনিয়ার কৃষক আব্দুল মালেক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বস্তায় বাদাম চাষে সাড়া ফেলেছে কাউনিয়ার কৃষক আব্দুল মালেক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

বস্তায় বাদাম চাষে সাড়া ফেলেছে কাউনিয়ার কৃষক আব্দুল মালেক

সৃষ্টি কৃষি ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
বস্তায় বাদাম চাষে সাড়া ফেলেছে কাউনিয়ার কৃষক আব্দুল মালেক

রংপুরের কাউনিয়ায় বস্তায় বাদাম চাষে সাড়া ফেলেছে কৃষক আব্দুল মালেক। তিনি অবসরপ্রাপ্ত প্রভাষক এবং বালাপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি পদে আছেন।

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের উদ্যোক্তা আব্দুল মালেক পরিত্যক্ত জমিতে বস্তায় বাদাম চাষ শুরু করে এলাকায় সাড়া ফেলেছেন।

এই চাষ পদ্ধতি দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন প্রতিদিনই পরামর্শ নেওয়ার জন্য তার কাছে আসছে।

 

এ সংবাদ পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন ও উপ-সহকারী কৃষি অফিসার বাদল চন্দ্র বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে এ চাষকে উদ্বুদ্ধ করতে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

 

নিজপাড়া গ্রামের মৃত সাহেদ আলী ফকিরের ছেলে অবসরপ্রাপ্ত প্রভাষক আব্দুল মালেক বালাপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি পদে আছেন।

 

তিনি জানান, নিজের আইডিয়া কে কাজে লাগিয়ে আমি বস্তায় বাদাম চাষ শুরু করেছি। এ কাজে সহযোগীতা করেছেন তার স্ত্রী ও মেয়ে। প্রাথমিক ভাবে ৬ শতক জমিতে মোট ৫ শত বস্তায় বাদাম ও ১শ’ বস্তায় শীম, বেগুন, ঢ়েরস,করলা, মরিচ পেঁপে,পানি কুমড়া, টমেটো, ডাঙ্গা বরবটির চাষ করেছি।

 

মোট ১শ’ বস্তায় মিশ্র নানা জাতের সবজি চাষ করেছি। এতে তার মোট খরচ হয়েছে ৩০ হাজার টাকা । তিনি আশা করছেন ৬০ হাজার টাকার বেশি বাদাম বিক্রি করতে পারবেন ।

 

প্রথম অবস্থায় অল্প পরিসরে চাষ করেছেন তিনি। এবছর লাভ ভালো হলে আগামীতে আরও বড় পরিসরে বাদাম চাষ করবেন বলে জানান এই উদ্যোক্তা ।

 

তিনি আরও জানান তার স্বপ্ন যদি সরকারি ভাবে সহযোগিতা পান তা হলে একটি কৃষি পার্ক ও মানসম্মত জাতের সবজির বীজ উৎপাদন করবেন ।

 

এটি দেখার পরে স্থানীয় অনেক যুবক পরামর্শ নিতে আসছেন এবং যুবকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন জানান, আধুনিক চাষ পদ্ধতিতে বাদাম গাছে পানি ও কীটনাশক লাগে খুবই সীমিত। এভাবে বাদাম চাষ করতে চাইলে আগ্রহীদের প্রশিক্ষণ, পরামর্শসহ আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

 

বস্তায় বাদাম চাষ একটা ভালো প্রযুক্তি, এতে রোগ বালাই কম আক্রমণ করে, যাদের জমি নেই, শুধু বাসস্থান আছে তারা এই প্রযুক্তি ব্যবহার করে লাভবান হতে পারবে,প্রতিটি বস্তার আন্তপরিচর্যা করা সহজ হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!