বছরের প্রথম দিনে কোটি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া বিশ্বে বিরল : এমএ কুদ্দুস
- আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২০৯ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।সারাদেশের ন্যায় ১ জানুয়ারী রোববার সকালে ওই স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ। পড়ুন>> কতিপয় বাংলা বানানের অশুদ্ধ – শুদ্ধ এর তালিকা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বক্তব্যে তিনি বলেন, বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া বিশ্বের মধ্যে বিরল।
যা কোন খ্যাতনামা দেশ পারে নি, কিন্তু সেটা করে দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের কোটি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিয়েছেন। যা সারাবিশ্বের মাঝে একটি বিরল দৃষ্টান্ত।
এমএ কুদ্দুস আরও বলেন, এক সময় আমরা পুরাতন বই কিনে পড়তাম। খোঁজতাম কার ঘরে পুরনো বই আছে, তারপর তা টাকার বিনিময়ে সংগ্রহ করতাম। আর এখন স্বাধীনতার স্বপক্ষের সরকার আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দিচ্ছেন। পড়ুন>>ভূরুঙ্গামারীর মীর জুমলা মসজিদ (Mir jumla mosque)
এটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা, এটাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব। যার দৃঢ় নেতৃত্বের কারণে আমরা পেয়েছি মেট্রোরেল, পদ্মা সেতু, ট্যানেল, পারমাণু বিদ্যুৎ কেন্দ্র সহ মেঘা প্রকল্প। শুধু তাই নয় গ্রাম হয়েছে শহর। আর হয়েছে মডেল সিটি।
বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, গ্রামেও আমরা শহরের স্বাদ পেয়েছি।প্রতিটি গ্রামে ঘরের বিদ্যুৎ, হাতের নাগালে ব্যাংকসহ অত্যাধুনিক সেবা।
এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী দিনে জনগন আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কারণ উন্নত দেশ গড়তে আওয়ামী লীগের বিকল্প নেই।
সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌর মেয়র মোঃ আল এমরান খান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, সুজাতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ পারভেজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সহকারী শিক্ষক মকবুল হোসেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেন অতিথিবৃন্দ। পড়ুন>>> শিক্ষায় বড় পরিবর্তনের সূচনা হচ্ছে নতুন শিক্ষাবর্ষে শিক্ষায়
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজাতপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নুরুল আমিন পাটোয়ারী, ইউপি সদস্য বিল্লাল হোসেন সহ সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় ও সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























