ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, উলিপুরে আটক ৩
- আপডেট সময় : ০৭:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, উলিপুরে আটক ৩
কুড়িগ্রামের উলিপুরে সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছ থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামানীরচর গ্রামের চর কিশামত ফুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, উলিপুর উপজেলার সাদুয়া দামারহাট এলাকার কাজল মিয়া (৪৪), চিলমারী উপজেলার মাচাবান্ধা এলাকার চাঁদ মিয়া (৪৯) এবং উলিপুরের ধরনীবাড়ী সরকারপাড়া এলাকার রুহুল আমিন (৪৯)।
পড়ুন>>নওগাঁ সদর ইউনিয়নের চুনিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় অজুখানা নির্মানের উদ্বোধন
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে সংগ্রহ করছিলেন ওই তিন ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।
পড়ুন>>চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের নাটকীয় ড্র, বায়ার্নের প্রথম হার
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত ইসলাম বলেন, সরকারি ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বুড়াবুড়ি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























