ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৬:৩৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনটিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি। কুয়ালালামপুরে ‘২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।
নির্বাচনের তারিখ নিয়ে তিনি বলেন, নির্বাচনের চেয়ে সংস্কারের নিশ্চয়তা ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে নির্বাচন হলেও তাতে আপত্তি নেই, তবে বাস্তবিক অর্থে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কোনো কারণ তিনি দেখছেন না। এবং আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে আমরা কখনোই পক্ষ বিপক্ষ করি নাই। তিনি বলেন, এই গণ-অভ্যুত্থান বাংলাদেশের আগের যেকোনো গণ-আন্দোলনের চেয়ে ভিন্ন।
নির্বাচন পিছিয়ে দেওয়া বা আসন ভাগাভাগির বিষয়ে ছড়ানো গুঞ্জনকে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছি। গণঅভ্যুত্থানের পর সংস্কারের এজেন্ডা বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। সংস্কারের পরেই কেবল নির্বাচন নিয়ে ভাবা সম্ভব।’ এছাড়া বিএনপির সাথে আসন ভাগাভাগির প্রশ্নে এনসিপির নাহিদ ইসলাম বলেছেন, “নির্বাচন পেছানো বা এই ধরণের কথাগুলো কেবলই আসলে গালগল্প, আসন সমঝেতা এগুলো মিথ্যা প্রোপাগান্ডা গুজব ছড়ানো হচ্ছে। আমরা মনে করি এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে। আসন্ন নির্বাচন নিয়ে জুলাই অভ্যুথানের অন্যতম এ নায়ক আরো বলেছেন, “গণঅভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা।
এর আগের দিন শনিবার প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, রাষ্ট্রব্যবস্থার কাঠামোগত পরিবর্তন না এলে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নেবে না। তার মতে, ‘নির্বাচন কেবল ক্ষমতার অদলবদল আনে, কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের কাঠামো বদলায়। আমরা নতুন সংবিধান ও প্রাতিষ্ঠানিক সংস্কার চাই।’ তিনি আরো বলেছেন, “জুলাই সনদ এর আইনি ভিত্তি মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহন করতে চাই। এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।
নাহিদের এই মালয়েশিয়া সফর আয়োজন করেছিল এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। সফর শেষে তার আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে। এরপর আগামী মঙ্গলবার এনসিপির সাত নেতাকে নিয়ে তিনি চীন সফরে রওনা হবেন।
উল্লেখ্য, দেশের প্রবাসী ও কর্মসংস্থান খাতে বিভিন্ন সময় নানা খবর সামনে আসে। এর মধ্যে রয়েছে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশনা। এছাড়া প্রবাসী কল্যাণমন্ত্রীর দায়িত্বে আছেন আরিফুল হক চৌধুরী।
মালয়েশিয়ার অভিবাসন পরিস্থিতিতে বাংলাদেশিদের সংশ্লিষ্টতা নিয়ে বিভিন্ন সময়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে। এর মধ্যে নথি জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশি গ্রেফতার, কুয়ালালামপুরে অভিযানে ৭৭০ অভিবাসী আটক এবং বিমানবন্দরে ভুয়া ভিসায় বাংলাদেশিদের আটকের ঘটনা অন্যতম।
দেশের সামগ্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে গেলে তাকে সেখানে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা প্রণয়নের বিষয়টিও আলোচনায় রয়েছে।
সূত্র: Probash Barta
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























