প্রবীণ কমরেড সন্দীপ বারিকের জীবনাবসান
- আপডেট সময় : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ২০২ বার পড়া হয়েছে
প্রবীণ কমরেড সন্দীপ বারিকের জীবনাবসান।
সাবেক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কৃষক কমিটির সদস্য কমরেড সন্দীপ বারিক আজ তার জীবনাবসান হয়েছে।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৩বছর, তিনি জন্ম গ্রহণ করেন ১৭/১২/১৯৫০সালে মৃত্যু হয়েছে ২৯/১২/২০২৩সালে। তিনি ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এবং ১৯৭৩সালে সি পি আই এম পার্টি র সদস্য পদ লাভ করেন। তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলনের অন্যতম প্রধান সারির নেতা ছিলেন।
মিষ্টি ভাষী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে মগরাহাট পশ্চিমের উস্তি এরিয়া কমিটির কৃষক সভার হয়ে কাজ করে গেছেন।
আজ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য ও কৃষক সভার নেতা কমরেড অলক ভট্টাচার্য ও কমরেড সুফল পাল।
শোকপ্রকাশ করেন, পশ্চিম বাংলার গণশক্তি পত্রিকার সম্পাদক ও সাবেক ডায়মন্ডহারবার কেন্দ্রের এম পি শ্রী শমিক লাইড়ী, সাবেক যাদবপুর কেন্দ্রের এম পি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির নেতা, পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী, উস্তি এরিয়া কমিটির কৃষক সভার পক্ষ থেকে শোকপ্রকাশ করেন, কমরেড শাহ নাওয়াজ মোকামি, কমরেড চন্দ্রনাথ সরদার, কমরেড গনেশ ঘোষ ও কমরেড মুজাহিদ কবির, বাপ্পা ঘোষ, যুব কমিটির সদস্য কমরেড সাদাব কাজী সহ অন্যান্য বামপন্থী নেতৃত্ব।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























