ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

রংপুর থেকে হিমেল মিত্র
  • আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বঙ্গবন্ধু’র জেষ্ঠ্য কন‍্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২ আগস্ট আওয়ামী লীগ আয়োজিত রংপুর জিলা স্কুল মাঠের বিভাগীয় মহাসমাবেশ থেকে বিভাগের ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এমনটাই জানিয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

আজ (২৭ জুলাই) বৃহস্পতিবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে নগরীর আরডিআরএস ভবনে সাংবাদিকদের এ তথ্য দেন।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর কাছে চাইতে হয় না, তিনি খোঁজখবর নেন। তিনি জানেন কখন কী করতে হবে।

রংপুরবাসী না চাইতেই উনার কাছে অনেক কিছু পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ হিসেবে রংপুরের উন্নয়ন নিজ কাঁধে নিয়েছিলেন এবং উন্নয়নের মধ্যদিয়ে রংপুরকে বদলে দিয়েছেন। এবারও তিনি রংপুরকে সুখবর দেবেন।

বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন এখন আমাদের রংপুরের পক্ষ থেকে দেওয়ার পালা। সেই সুযোগ এসেছে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে উনার প্রতি কৃতজ্ঞতা জানাবে রংপুরবাসী, আমরা সেই প্রত্যাশা করছি এবং সেই অপেক্ষায় রয়েছি। আশা করছি, স্মরণকালের সমাবেশ উপহার দিয়ে দেখিয়ে দেবে বাংলাদেশকে রংপুরবাসী।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুজিত রায় নন্দী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করছেন। সেটি সময় বলে দিবে। অচিরেই তিস্তার উন্নয়নে কাজ হবে।

প্রধানমন্ত্রীর জনসমাবেশে নিরাপত্তা বিষয়ে সুজিত রায় নন্দী সাংবাদিকদের বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সরকারিভাবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।

এসএসএফসহ সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা বিষয়গুলো দেখছেন। তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ৩০০ ভলানটিয়ার থাকবেন মাঠে।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল।

আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মন্ডল মওলা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইদ্রিস আলী, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল কাশেম।

জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনিসহ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চার বছর পর রংপুরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এ সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন স্থানীয়রা। বিশেষ করে আশায় বুক বাঁধছেন তিস্তাপাড়ের মানুষ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

আপডেট সময় : ১০:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩