প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে সরিষাবাড়ীতে নারী সমাবেশ
- আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ৫৪৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও নৌকা বিজয় সুনিশ্চিত করতে জামালপুরের সরিষাবাড়ীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য, উপজেলা আ’লীগের অন্যতম সদস্য ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।
ডোয়াইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি তাসলিমা আক্তার লিপির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন, সদস্য অজয় কুমার ভৌমিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কল্পনা আক্তার, আওয়ামী লীগ নেত্রী সুফিয়া সুলতানা সুরমা প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
উন্নয়নের মহা সড়কে বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে সকলে এগিয়ে আসতে হবে।
উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকার পক্ষে নারী ভোটারদের এগিয়ে আনতে গুরুত্ব বহন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে বদ্ধপরিকর।
নারীদের সকল উন্নয়ন কাজ করে যাচ্ছেন তিনি। শেখ হাসিনা নারী উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। তার এ উন্নয়নের সারথি হয়ে আপনাদের সেবা করার স্বপ্ন বুনেছি আমি।
আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ৪র্থ বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























