ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ১শ জন কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
পড়ুন>> রাণীশংকৈলে সবজির বাজারে চরম উর্ধগতি; সর্বোচ্চ কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি
বুধবার (৯ অক্টোবর) বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান বলেন, আমাদের দেশে পেঁয়াজ নিয়ে অনেক রাজনীতি হয়। কখনো দাম কমে কখনো বাড়ে তা সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ বেশি বেশি আবাদ করতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী।
পড়ুন>>চটপটির দোকানে ২৩৪ কোটি টাকা ঋণ
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী, প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিএনপি ইউনিয়ন সভাপতি মনতাজ আলী ও কৃষি প্রনোদনা নিতে আসা উপকারভোগী প্রান্তিক কৃষকবৃন্দ।
Leave a Reply