ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে যোগ হতে পারে কাল দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের শতক: ক্রিকেটীয় এক রূপকথা পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও মিরপুরে বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজন আটক জাডেন স্মিথের প্রেমের গুঞ্জন নিয়ে যা জানা গেল ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষ করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি

পুলিশ বাহিনীর অভ্যন্তরেই কিছু সদস্যকে ঘিরে তৈরি হয়েছে গভীর সন্দেহ ও অবিশ্বাসের পরিবেশ। কার্যক্রম নিষিদ্ধ দলের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য আসায় বাহিনীতে এই অস্থিরতা দেখা দিয়েছে।

গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, এদের মধ্যে অনেকেই সরকারের অনুগত সেজে ভেতরে ভেতরে স্পর্শকাতর তথ্য পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালানো হচ্ছে।

পড়ুন>>ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল সুদূর অস্ট্রেলিয়াও

পলাতক নেতাদের সঙ্গে এসব কর্মকর্তার যোগসাজশের বিষয়টি এখন গোয়েন্দাদের নজরদারিতে। এখন বিএনপি সরকারের অনুগত সেজে কেউ কেউ ভালো পোস্টিং পেয়েছেন। তাদের অনেকেই পদোন্নতি পেয়ে এখন বড় কর্মকর্তা হয়েছেন। বর্তমান সরকারের আমলেও তারা কৌশলে সুবিধা নিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার ঘটনায় প্রথমে প্রত্যাহার এবং পরে গ্রেপ্তার করা হয়েছে। মূলত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তাদের কর্মকাণ্ডই এখন গোয়েন্দাদের মূল আলোচনার বিষয়বস্তু।

পড়ুন>>স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষ করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন

সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ কানেকশন ও সরকারবিরোধী উস্কানিসহ নানা কর্মকাণ্ডের ঘটনা সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্য রয়েছেন।

এছাড়া আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ থাকার অভিযোগে আরও কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে চলছে অভ্যন্তরীণ তদন্ত। তারা শুধু তথ্য পাচারই নয়, বরং নাশকতামূলক কর্মকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং জ্বালাও-পোড়াওয়ের মতো ঘটনায় ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে। অনেক কর্মকর্তা পলাতক নেতাদের কাছ থেকে ফান্ড নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের উস্কানি দিচ্ছেন এমন অভিযোগও উঠেছে। অনেকের কৌশলী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা যাচ্ছে না।

আরও পড়ুন>>দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের শতক: ক্রিকেটীয় এক রূপকথা

পুলিশের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাদের ইতিমধ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। শনাক্ত করা অন্যদের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মোবাইল ফোন ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণে সরকারবিরোধী নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্টতার অকাট্য প্রমাণ মিলেছে। একই সঙ্গে, ওই আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পারিবারিক রাজনৈতিক পরিচয় এবং চাকরির ক্ষেত্রে দেওয়া সুপারিশের নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে।

গোয়েন্দা সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসব কর্মকাণ্ডের কলকাঠি নাড়ছেন এবং তাদেরকে সহযোগিতা করছেন বাহিনীতে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তারা।

এসব কর্মকর্তাকে নেতৃত্ব দিচ্ছেন সেই আমলের দাপুটে সিনিয়র পুলিশ কর্মকর্তারা, যারা গণ-অভ্যুত্থানের পর পালিয়ে গেলেও এখনো অধীনস্থদের অস্থিতিশীলতা তৈরির নির্দেশ দিয়ে যাচ্ছেন। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখন এই পুরো নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

মাজ/১৭/১১

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের অন্দরমহলে সন্দেহ, আওয়ামী লীগ ঘরণার কর্মকর্তাদের নজরদারি

আপডেট সময় : ০৮:৪৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬