পীরগঞ্জে স্বপ্নের গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৩১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২৫৬ বার পড়া হয়েছে
পীরগঞ্জে স্বপ্নের গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
সারাদেশে চলমান দাবদাহ ও ভ্যাপসা গরম থেকে প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষা রাখতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামকে স্বপ্নের গ্রামে পরিনত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে এক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা।
গত বুধবার (৫ জুন) পরিবেশ দিবস উপলক্ষ্যে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঝলঝলি বাজারে সংগঠনটির কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, পীরগঞ্জ সৈয়দপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মকলেসুর রহমান।
উদ্বোধন শেষে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার সরকারি বে-সরকারি স্কুল, মসজিদ, মন্দির, ক্লিনিকসহ সড়কের পাশে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ওষধি গাছের চারা লাগানো হয়।
এ সময় স্বপ্নের গ্রাম সংগঠনের সভাপতি তপন চন্দ্র রায়,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেসুর রহমান ছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় কুমার রায়,উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র রায়, বশভাংগা বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ললিত কুমার রায় ও অন্যান্য সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























