ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির লর্ডসের আগে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে

পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষকে জন্মতারিখ, নামের বানান বা প্রয়োজনীয় তথ্যের অজুহাতে প্রতিনিয়ত নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়। অথচ অফিস চত্বরের বাইরে দালালের শরণাপন্ন হয়ে সরকারি ফির অতিরিক্ত ৩ হাজার থেকে ২০ হাজার টাকা প্রদান করলেই কোনো ঝামেলা ছাড়াই দ্রুত কাজ শেষ হয়ে যায়। পাসপোর্ট সেবায় দীর্ঘদিনের এ অনিয়ম ও দুর্নীতির দুষ্টচক্র ভাঙতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রকাশের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। টাকা দিলেই কাজ এগিয়ে দেওয়ার ব্যবস্থা।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এই পরিস্থিতি তুলে ধরেন। তিনি লেখেন, নিয়মতান্ত্রিকভাবে অনলাইনে আবেদন, সরকারি ফি প্রদান ও সঠিক কাগজপত্র নিয়ে অফিসে হাজির হলেও শুরু হয় আসল ভোগান্তি। মনে হয় নিজের পরিচয় প্রমাণের জন্য গবেষণাপত্র জমা দিতে এসেছেন। অন্যদিকে অফিসের বাইরে জন্মতারিখ সংশোধন, আটকে থাকা আবেদন কিংবা দ্রুত পাসপোর্ট নেওয়ার জন্য আলাদা চ্যানেল তৈরি থাকে। সরকারি কাউন্টারে যা সমস্যা, দালালের কাছে তা-ই সমাধান হয়ে যায়। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো। জন্মতারিখে গরমিল, নামের বানানে সমস্যা, এ কাগজ ঠিক নেই, ওই কাগজ আবার আনতে হবে।

পাসপোর্ট খাতের চরম অনিয়মের চিত্র তুলে ধরতে গিয়ে তিনি টিআইবির সাম্প্রতিক তথ্যও উল্লেখ করেন। ২০২৬ সালের জুনে প্রকাশিত টিআইবির জাতীয় খানা জরিপের তথ্যানুযায়ী, পাসপোর্ট সেবা গ্রহণকারী ৭৬.৬ শতাংশ পরিবার ঘুস দেওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছে। পাশাপাশি ৮৪.৪ শতাংশ পরিবার কোনো না কোনো দুর্নীতির শিকার হয়েছে। ওই একই জরিপে সব সেবা খাত মিলিয়ে বছরে আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি টাকা ঘুস লেনদেনের হিসাব উঠে এসেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, গ্রামের একজন তরুণ বিদেশে পাড়ি দিতে জমি বন্ধক রেখে বা ধারদেনা করে পাসপোর্টের সরকারি ফি জোগাড় করেন। সেখানে অতিরিক্ত টাকা বা ঘুসের চাপ সহ্য করা শহরের শীতাতপনিয়ন্ত্রিত অফিসে বসে উপলব্ধি করা সম্ভব নয়। সাধারণ নাগরিক হিসেবে সরকারি সেবা পেতে কারো ব্যক্তিগত পরিচয় কিংবা দালালের সাহায্য নেওয়ার প্রয়োজন হওয়া অনুচিত। পাসপোর্টের সরকারি ফি জোগাড় করতেই তার কষ্ট হয়।

সমস্যা সমাধানে কেবল অস্থায়ী অভিযান না চালিয়ে স্থায়ী সংস্কারের আহ্বান জানান তিনি। প্রতিটি পাসপোর্ট অফিসে সরকারি ফি, সেবার নির্দিষ্ট সময়সীমা এবং অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি সুস্পষ্টভাবে টাঙিয়ে রাখার দাবি জানান। পাশাপাশি আবেদন আটকে রাখার ক্ষেত্রে লিখিত কারণ দর্শানো, ঘুসের অভিযোগের স্বাধীন তদন্ত ও দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির বিধান নিশ্চিত করার সুপারিশ করেন। ডিজিটাল পরবর্তী নতুন বাংলাদেশে পাসপোর্টের আবেদনের জন্য ইন্টারনেট লাগবে, কিন্তু তা পাওয়ার জন্য যেন কোনো দালাল না লাগে—এমন ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারের কাছে সময়াবদ্ধ পরিকল্পনা চেয়েছে এনসিপি। এ সমস্যার সমাধানে শুধু অভিযান চালালেই হবে না। কত দিনের মধ্যে কী পরিবর্তন আসবে, তার পরিমাপযোগ্য লক্ষ্য ও অগ্রগতি জনগণের সামনে প্রকাশ করা হোক।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির

আপডেট সময় : ১২:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬