কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পাইকের ছড়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে পাইকের ছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্ব করেন।
এ ইফতার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহেদুজ্জামান, উপজেলা জাতীয় পার্টি সম্পাদক আমজাদ হোসেন।
সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ মন্ডল, সোনাহাট ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
মোনাজাত পরিচালনা করেন, পাটেশ্বরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
Leave a Reply