পাইকগাছায় “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
পাইকগাছায় “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
খুলনার পাইকগাছায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ বিলাল হোসাইন। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও ইসলামিক ফাউন্ডেশন এমসি শেখ শওকত হোসেনের উপস্থাপনায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে আলোচক ছিলেন, মাওলানা সোহরাব হোসেন ও আমিনুল ইসলাম।
পড়ুন>>পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত
এসময় মাও. আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান, মুফতি বজলুর রহমান, মাও. মোঃ ইব্রাহীম খলিল, আ. মালেক, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মুজিবুর রহমান, হারুন অর রশীদ, আহম্মেদ আলী, হাফেজ মাও. আ. রাকিব, মাও.মোঃ মুরাদ হোসেন, মো. রবিউল ইসলাম, গোলাম রব্বানী, মোঃ জিয়াউর রহমান, আবু হাসান, তৈয়বুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামা গণ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























