পলাশে চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৮:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে
পলাশে চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা
পলাশে চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা।
নরসিংদীর পলাশে চাঁদা না দেয়ায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের বাঁচাতে গেলে মা ও বাবাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। মুমুর্ষ অবস্থায় দুই ভাইকে নরসিংদী সদর হাসপাতালে আনার পর সাকিব নামে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অপর ভাই রাকিবকে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়। সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে পলাশ উপজেলার কর্তাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ সদর হাসপাতাল পরিদর্শন করেন। তবে পলাশ থানার ওসি জানান, চোর সন্দেহে দুই জনকে গণপিটুনি দেয়া হয়। এতে তাদের মৃত্যু হয়।
নিহত সাকিব মিয়া (২০) ও তার সহোদর ভাই রাকিব পলাশের কর্তাতৈল গ্রামের আশ্রাফ উদ্দিনের ছেলে। আহত হয়েছেন নিহতদের পিতা আশরাফ উদ্দিন ও তার স্ত্রী রাবেয়া খাতুন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত রাকিব ও তার পিতা আশরাফ উদ্দিন বিদেশে লোক পাঠাতো। তাই এলাকার দীর্ঘদিন যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একদল দুর্বৃত্ত। কিন্তু তারা চাঁদা দিতে রাজি হয়নি।
এরই মধ্যে সোমবার (৩১ মার্চ) ঈদ উপলক্ষে সাকিব ও তার বন্ধুরা ঘুরতে বের হয়। তারা কর্তাতৈল এলাকায় বেড়াতে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























