ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাবার ধার করা টাকা আর প্রত্যাখ্যান পেরিয়ে সাফল্যের চূড়ায় গোবিপ্রবিতে ১৯ প্রভাষক নিয়োগ, বেতন ৪৪ হাজার টাকা নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ পাবনায় নকল দুধ উৎপাদন: গৃহবধূকে এক লাখ টাকা জরিমানা দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন গাজায় ইসরায়েলকে অস্ত্রের যন্ত্রাংশ সরবরাহ ভারতের: প্রতিবেদন রূপপুরের ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিয়ে যা জানাল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোট ২৯ অক্টোবর বইয়ের দোকানে হামলা ও ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ করার দাবি

নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ

কাতারে একটি নির্মাণ প্রকল্পের কাজ মাঝপথে অসম্পূর্ণ রাখা এবং চুক্তির শর্ত লঙ্ঘনের দায়ে এক কোম্পানি ও দুইজন ব্যক্তির বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছেন দেশটির ক্যাসেশন কোর্ট। আদালতের তথ্য অনুযায়ী, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিকদের থাকার জায়গা, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা তৈরির জন্য চুক্তি সম্পন্ন হয়েছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে অভিযুক্তরা সম্পূর্ণ ব্যর্থ হয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

পড়ুন>>একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

চুক্তি অনুযায়ী, কাজ শুরুর আগেই বাদীপক্ষ তাদের সমস্ত আর্থিক দায়বদ্ধতা এবং কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করেছিল। এরপরও অভিযুক্ত কোম্পানি চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কোম্পানিটি বিষয়টি নিয়ে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। মামলার নথিতে একজন বিশেষজ্ঞ প্রকৌশলীর প্রতিবেদনও দাখিল করা হয়, যেখানে অসম্পূর্ণ কাজের মূল্য ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল বলে উল্লেখ করা হয়েছে।

আদালত পর্যালোচনায় দেখা গেছে যে, বাদীপক্ষ চুক্তির সব শর্ত মেনে চললেও অভিযুক্তরা তা ভঙ্গ করেছে। মামলার প্রাথমিক রায় অনুযায়ী, অভিযুক্তদের ক্ষতিগ্রস্ত কোম্পানিকে ১১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ আরও ১ লাখ রিয়াল—সর্বমোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল।

পড়ুন>>দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি

পরবর্তীতে অভিযুক্তরা এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও উচ্চতর আদালত প্রথম ইন্সট্যান্স আদালতের রায়টিই বহাল রাখেন। সর্বশেষ ক্যাসেশন কোর্ট অভিযুক্তদের সেই আপিল আবেদন খারিজ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। এর মাধ্যমে আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটল এবং অভিযুক্তদের ওই অর্থ পরিশোধের বাধ্যবাধকতা নিশ্চিত করা হয়েছে। আল শার্ক পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাসেশন কোর্ট ওই আবেদন গ্রহণ না করে পূর্বের রায় বহাল রেখেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্মাণ চুক্তিভঙ্গের দায়ে কোম্পানিকে ১২ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ

আপডেট সময় : ০৮:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬