নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি স্বজনদের কাছে হস্তান্তর আর্সেনালে মার্তিনেল্লির সঙ্গে আচরণে হতাশ ইয়ান রাইট শপথের পর হেয়ার রোডের বাসভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বঙ্গভবনে উঠবেন রোববার শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) নব নির্বাচিত কমিটির সংবর্ধনা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১২ কর্মী নিয়োগ: আবেদনের বিস্তারিত কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল: মঞ্চের অভিনেতা থেকে রাষ্ট্রপ্রধান হওয়ার অজানা গল্প সিরাজগঞ্জে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক 

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক 

নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

রমজানে রিকশাচালক, পথচারী ও অসহায় মানুষের মধ্যে নিজ উদ্যোগে ইফতার বিতরণ করেছেন নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

আজ থেকে নওগাঁ শহরের তাজের মোড়ে প্রধান সড়কে ৫০০ রোজাদারের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেন যুবলীগনেতা বিমান কুমার রায়।

রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার বিতরণ করা হবে বলে জানান এই যুবলীগনেতা।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, ‘ যাদের একদিন কাজ না করলে চুলায় আগুন জ্বলে না, তাঁরা অনেকেই কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তাই রোজার শুরু থেকেই ইফতারসামগ্রী মানুষের মধ্যে বিতরণ শুরু করেছি। আজ মঙ্গলবার থেকে বিরিয়ানি ও তারসঙ্গে ছোলা, খেজুর, বুন্দিয়া, শরবতসহ কয়েক ধরনের ইফতার দেওয়ার চেষ্টা করছি।’

বিমান কুমার আরও বলেন, ‘আমি রাজনীতি করার পাশাপাশি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সেখান যা আয় হয় তার কিছু লভ্যাংশ থেকে এমন উদ্যোগ নিয়েছি। আমি একজন সনাতন ধর্মের মানুষ হলেও একজন নাগরিক ও মানুষ হিসেবে সব ধর্মকে শ্রদ্ধা করি। পাশাপাশি সবার সঙ্গে মিলেমিশে থাকাটাই আমার পরম শান্তি। আমি চেষ্টা করছি, প্রতিদিন কমপক্ষে ৫০০ জন অসহায় মানুষকে ইফতার করাতে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!