নারী সাংবাদিক আসমার মৃত্যুতে বিএমএসএফের শোক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নারী সাংবাদিক আসমার মৃত্যুতে বিএমএসএফের শোক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের

নারী সাংবাদিক আসমার মৃত্যুতে বিএমএসএফের শোক

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
নারী সাংবাদিক আসমার মৃত্যুতে বিএমএসএফের শোক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক উপ-কমিটির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল দেশ কালান্তর ব‍্যবস্থাপনা সম্পাদক আসমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামী দেশ কালান্তর এর সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু ও তার সতীন রোজিনা বেলায়েতকে দায়ি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার অকাল মৃত্যুকালে দুটি সন্তান রেখে গেছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পৃলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে যান। আসমার বাড়ি বরিশালে।

নারী সাংবাদিক আসমা আত্মহত্যার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, পারিবারিক কলহের জন্য যদি এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকে তাহলে প্রকৃত রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এদিকে আসমা এবং বেলায়েত বাচ্চুর পরিবারের পারিবারিক বিরোধের ঘটনা নিস্পিত্তির জন্য গত সপ্তাহে কেন্দ্র থেকে ৫সদস্যের একটি টিম গঠন করে দেয়া হয়। টিমটি প্রাথমিক ভাবে কাজ শুরু করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!