ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ তথ্যমন্ত্রী: গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

নারায়ণগঞ্জে ভাড়ায় আনা মালবাহী জাহাজ কেটে বিক্রি ছাত্রদল নেতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৪৬৩২ বার পড়া হয়েছে

ভাড়ায় আনা মালবাহী জাহাজ কাটা হচ্ছে। ছবি সমকাল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জে ভাড়ায় আনা মালবাহী জাহাজ কেটে বিক্রি ছাত্রদল নেতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভাড়ায় আনা একটি মালবাহী জাহাজ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহাদাত হোসেন ও তাঁর নেতৃত্বাধীন একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। চট্টগ্রামের ব্যবসায়ী রাকেশ শর্মা ঘটনার পর থানায় মামলা করলে পুলিশ এক বিএনপি কর্মী নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকায় মেঘনা নদীর তীরে এইচবি হারুন অ্যান্ড ব্রাদার্স মেঘনা শিপইয়ার্ডে ১৫ দিন ধরে জাহাজটি কেটে ফেলা হয়। শিপইয়ার্ডটির মালিক শাহাদাতের বাবা, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম।

তথ্য অনুযায়ী, শাহাদাতের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ডাম্ব বার্জ (ডিবি) ধরনের জাহাজটি গত ১ নভেম্বর ভাড়া করে আনা হয়। এক মাসের জন্য ভাড়া নির্ধারণ করা হয় ৭ লাখ ২০ হাজার টাকা।

পড়ুন>>জামালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

এরপর শাহাদাতকে কেন্দ্র করে ১০–১৫ জনের একটি সিন্ডিকেট। যাদের মধ্যে জাফর, ইকবাল হোসেন, নজরুল ইসলাম, এমদাদুল হক, জাফর মিয়া, হোসেনসহ কয়েকজন ছিলেন, শিপইয়ার্ডে জাহাজটি কেটে স্টিলের প্লেট বিক্রি করে দেয়।

গত রোববার সকালে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে জাহাজ কাটার খবর পান জাহাজটির মালিক রাকেশ শর্মা। রাতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে তিনি সোনারগাঁ থানায় মামলা করেন। মামলায় তিনি ১ কোটি ৬০ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করেন।

মালিক রাকেশ শর্মা জানান, পরিবহনের উদ্দেশ্যে জাফর নামে একজনের মাধ্যমে জাহাজটি ভাড়া দেন। কিন্তু জাফর ও শাহাদাতের নেতৃত্বে সিন্ডিকেট জাহাজটি নিজেদের শিপইয়ার্ডে এনে কেটে বিক্রি করে দেয়। শাহাদাতের বাবা প্রথমে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও পরে টালবাহানা শুরু করেন বলে অভিযোগ।

পড়ুন>>ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যা, রক্তমাখা কুড়াল নিয়ে থানায় আত্মসমর্পণ

রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর জাহাজ কাটা বন্ধ করা হয়েছে এবং মালিকপক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। অন্যদিকে শাহাদাতের মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয়দের ভাষ্যমতে, রফিকুল ইসলাম পূর্বে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ঘনিষ্ঠ হওয়ায় শাহাদাত এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত হন। মামুনুল হক রিসোর্টকাণ্ডে আসামি হওয়ার পর রফিকুল ইসলাম পুনরায় বিএনপিতে যোগ দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারায়ণগঞ্জে ভাড়ায় আনা মালবাহী জাহাজ কেটে বিক্রি ছাত্রদল নেতার

আপডেট সময় : ০৯:৫৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫