ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: নিহত ২, বিদ্যুৎহীন হাজারো পরিবার বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে বড় নিয়োগ, আবেদন করুন অনলাইনে জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি এইচএসসি পাসে চাকরির বড় সুযোগ: সরকারি-বেসরকারি খাতে হাজারো পদ ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী মাদারগঞ্জে কিশোরী মেয়েকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেপ্তার সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দাম কত? দেখুন সর্বশেষ তালিকা মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস

নাগেশ্বরীতে ভিজিএফের চাউল কালোবাজারে  ৪০ বস্তা জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৩২৯ বার পড়া হয়েছে

নাগেশ্বরীতে ভিজিএফের চাউল কালোবাজারে  ৪০ বস্তা জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরী থেকে মোঃ মজিবর রহমান : নাগেশ্বরীতে ভিজিএফের চাউল কালোবাজারে বিত্রিু। তদন্ত কর্মকর্তা বলছে  গায়ে তো লেখা নেই সরকারী চাউল। ঈদুল আজহায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর জব্দ করা চালের এখনও কুলকিনারা হয়নি। বরং উপজেলা খাদ্য কর্মকর্তার দাবী জব্দকৃত চালে তো লেখা নেই সেগুলো সরকারি চাল। তাই প্রতিবেদনে সেগুলো সরকারি চাল নয় বলা হয়েছে। কর্মকর্তারা থানায় প্রতিবেদন দেয়ার করা স্বীকার করলেও পুলিশ বলছে প্রতিবেদন পাননি তারা।

যদিও জব্দের সময় চালের মালিকরা পুলিশের কাছে স্বীকার করেছেন সেগুলো ভিজিএফের চাল কিনেছেন তারা। এরপরও সংশ্লিস্ট কর্মকর্তাদের দায় এড়ানোর চেষ্টায় অনিয়ম বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল।

জানা গেছে, গত ৭ জুলাই বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমারের পূর্বপাড়ে বন্ধু বাজারে অস্থায়ী ইউপি কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ শেষে ৪০ বস্তা চাল বস্তা পাল্টিয়ে নৌকা করে বাজারে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কুটিরচরের গোয়ালপাড়ায় নৌকা বেঁধে অবস্থান করে ভুট্টু ও নৌকার মালিক বাবু। পরে লোকজন নৌকাটি আটক করলে নাগেশ্বরী থানার এসআই মাহে আলম ও এসআই অনিক হাসান ৪০ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসেন। কিন্তু এ ঘটনায় মামলা না করে পরবর্তীতে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করে পুলিশ।

যদিও পরবর্তীতে সাধারণ ডায়েরি করার কথা জানায় পুলিশ। উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ কর্মকর্তাকে থানায় ডাকা হয়। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান জানান, ওসি ডাকলে থানায় গিয়ে দেখি বস্তাগুলো আমাদের নয়। লিখিত প্রতিবেদন দেয়া হয়েছে এগুলো সরকারি চাল নয়। চালের গায়ে তো লেখা নেই সেগুলো সরকারি চাল।

চালের মালিকরা স্বীকার করেছেন এগুলো ভিজিএফের চাল। আপনি তদন্ত করেছেন কিনা এ প্রশ্নের জবাবে এ কর্মকর্তা বলেন, এটা আমার দেখার বিষয় নয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম জানান, থানা থেকে প্রতিবেদন চাওয়ার পর প্রতিবেদন দিয়েছি। গুদাম কর্মকর্তা বলছে ওগুলো সরকারি চাল নয়। আমিও তাই দিয়েছে। তবে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান রনি জানান, চাল জব্দের পরে এ বিষয়ে কেউ কিছু বলেনি।

এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান প্রথমে প্রতিবেদন পাওয়ার কথা অস্বীকার করেন। তবে কর্মকর্তারা জানিয়েছেন প্রতিবেদন দেয়া হয়েছে; এরপর তিনি বলেন, প্রতিবেদন দেখিনি। আদালতে পাঠানো হয়েছে। কি লিখেছে আমি জানিনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে ভিজিএফের চাউল কালোবাজারে  ৪০ বস্তা জব্দ

আপডেট সময় : ১২:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২