নাগেশ্বরী আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার অনিয়মের কারণে বন্ধ
- আপডেট সময় : ০৮:০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার অনিয়মের কারণে বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন।
জানাগেছে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কুড়িগ্রাম সিভিল সার্জন বিশেষ অভিযান চালিয়ে নাগেশ্বরী হাসপাতাল হেটে অবস্থিত আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের কারণে বন্ধ করে দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক সুধাংসু দীর্ঘদিন থেকে বিভিন্ন অনিয়ম করে আসছিলো।
এম.বি.বি.এস চিকিৎসক ছাড়া রোগীর আল্ট্রাসোনোগ্রাম করার বিধান নেই। তিনি এম.বি.বি.এস চিকিৎসক না হয়েও আইনের তোয়াক্কা না করে রোগীর আল্ট্রাসোনোগ্রাম করতেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার মঞ্জুর এ মুর্শেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় নি।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিবিসি পরীক্ষার অতিরিক্ত ফি, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব সহ বিভিন্ন অনিয়মের কারণে জেলা সিভিল সার্জন আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























