ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের মজুরি ৩৬-৪৩ শতাংশ বৃদ্ধি: মাহ্দী আমিন কেরানীগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ভারত-বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের পথে মার্কিন প্রশাসন ইমরান খানের আপসহীন অবস্থান কি আসলেই একগুঁয়েমি? ৫১তম বিশেষ বিসিএস: পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে পিএসসির কঠোর নির্দেশনা কাতারের অ্যামেজিং ফ্রাইডে অফার: টিকিটে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তান দেখার অভিজ্ঞতা ও আধ্যাত্মিক সংকটের কথা টেলর সুইফটের বিরুদ্ধে প্রভাব খাটানো ও প্রতিশোধের বিস্ফোরক অভিযোগ পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত

নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন

নাগপুর (টাঙ্গাইল) থেকে শিপন রানা
  • আপডেট সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

উপজেলার ধুবড়িয়া-সলিমাবাদ-চৌহালী সড়ক মেরামতে প্রায় ১৪ কোটি টাকার কর্মসূচি বরাদ্দ অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রবিবার (২০ আগস্ট) এক নোটিশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর আওতাধীন উক্ত সড়ক মেরামত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

এতে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের তে-রাস্তা থেকে সলিমাবাদ হয়ে চৌহালী ভূতের মোড় পর্যন্ত ১২.০১ কি.মি সড়ক মেরামতে ব্যয় হবে ১৩ কোটি ৭৩ লক্ষ টাকা।

ধুবড়িয়া ইউনিয়ন বাসিন্দা সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, আমাদের ধুবড়িয়া তে-রাস্তা বাজার থেকে সলিমাবাদ পর্যন্ত সড়ক বিধ্বস্ত অবস্থায় রয়েছে।

বিশেষ করে মাগুরিয়া যেতে ঈমানের মিল (পাকা মাথা) সংলগ্ন সড়কের অবস্থা একেবারেই বেহাল ও ঝুকিপূর্ণ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

ইতিমধ্যে এই সড়ক এমপি মহোদয় পরিদর্শন করেছেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে এই সড়ক মেরামতের বরাদ্দ অনুমোদন হওয়ায় আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে ধুবড়িয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম (অপু) মুঠোফোনে জানান, দীর্ঘ দিনের ক্ষত-বিক্ষত ধুবড়িয়া-সলিমাবাদ এই সড়কটি মেরামতের জন্য বরাদ্দ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন

আপডেট সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩