নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার আজ রবিবার ১৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন

নাগপুর (টাঙ্গাইল) থেকে শিপন রানা
  • প্রকাশিত : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া-চৌহালী সড়ক মেরামতে বরাদ্দ অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

উপজেলার ধুবড়িয়া-সলিমাবাদ-চৌহালী সড়ক মেরামতে প্রায় ১৪ কোটি টাকার কর্মসূচি বরাদ্দ অনুমোদন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রবিবার (২০ আগস্ট) এক নোটিশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর আওতাধীন উক্ত সড়ক মেরামত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

এতে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের তে-রাস্তা থেকে সলিমাবাদ হয়ে চৌহালী ভূতের মোড় পর্যন্ত ১২.০১ কি.মি সড়ক মেরামতে ব্যয় হবে ১৩ কোটি ৭৩ লক্ষ টাকা।

ধুবড়িয়া ইউনিয়ন বাসিন্দা সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন বলেন, আমাদের ধুবড়িয়া তে-রাস্তা বাজার থেকে সলিমাবাদ পর্যন্ত সড়ক বিধ্বস্ত অবস্থায় রয়েছে।

বিশেষ করে মাগুরিয়া যেতে ঈমানের মিল (পাকা মাথা) সংলগ্ন সড়কের অবস্থা একেবারেই বেহাল ও ঝুকিপূর্ণ। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

ইতিমধ্যে এই সড়ক এমপি মহোদয় পরিদর্শন করেছেন এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে এই সড়ক মেরামতের বরাদ্দ অনুমোদন হওয়ায় আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়কে ধুবড়িয়া ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এ বিষয়ে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম (অপু) মুঠোফোনে জানান, দীর্ঘ দিনের ক্ষত-বিক্ষত ধুবড়িয়া-সলিমাবাদ এই সড়কটি মেরামতের জন্য বরাদ্দ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয়ের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!