নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের সন্ধান মিলেছে
- আপডেট সময় : ০১:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রাম সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডুবুরি দলের সহায়তায় এই উদ্ধারকাজ সম্পন্ন হয়। শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (১৮)। এখনো নিখোঁজ রয়েছেন টাঙ্গাইল জেলার বাসিন্দা জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়ার বাড়িতে বেড়াতে আসা কয়েকজন সদস্য বাড়ির অন্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। সাঁতার না জানায় এক পর্যায়ে তিনজন পানিতে ডুবে যেতে থাকেন। তাদের বাঁচাতে গিয়ে সৌরভও তীব্র স্রোতের কবলে পড়ে তলিয়ে যান।
সঙ্গে থাকা অন্যরা তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানালে তারা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সন্ধ্যার পর আলো স্বল্পতার কারণে শুক্রবার রাতে অভিযান স্থগিত রাখা হয়।
শনিবার সকালে পুনরায় অভিযান শুরু হলে ডুবুরি দল একে একে তিনজনের মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ চতুর্থ ব্যক্তিকে খুঁজে বের করতে উদ্ধার তৎপরতা এখনো চলমান রয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: পরে আরেকজনের লাশ উদ্ধার করেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: অপরজনকে উদ্ধার অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
সূত্র: দৈনিক আমার দেশ

























