ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী শিষাণ

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে

নওগাঁয় মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী শিষাণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী শিষাণ। নৌকার প্রার্থী বদল চেয়ে এ মতবিনিময় সভা করা হয়েছে।

সদর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ জাতীয় মহিলা শ্রমিক লীগ পৌর শাখা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শিষাণ পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন দেড় যুগ ধরে।

মঙ্গলবার বিকেলে শহরের নতুন রেজিষ্ট্রি অফিস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা শ্রমিক লীগের নওগাঁ পৌর শাখা এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি শাহানাজ আক্তার নাইস।

পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামেদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী ও শাকিল আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, জাতীয় শ্রমিক লীগের নওগাঁ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সোহেলসহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রবীর দাস লাদু, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জাতীয় মহিলা শ্রমিক লীগের পৌর শাখার নেতৃবৃন্দ।

নৌকার প্রার্থী বদল চেয়ে বক্তারা বলেন, আমরা এই আসনে দেওয়ান ছেকার আহমেদ শিষাণকে দেখতে চাই। কারণ শিষাণের দ্বারা যে কাজ সম্ভব, অন্য কারো দ্বারা সেটা সম্ভব না। তাই আমরা বলতে চাই মায়ের কোলে শিশুর ডাক, শিষাণ ভাই নৌকা পাক।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, আমি ২০০৫ সাল থেকে অদ্যবধি সততার সহিত পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। কিন্তু আমাকে বারবার বঞ্চিত করা হয়েছে আমার কাঙ্খিত চাওয়া থেকে। আর সেটা করেছেন এই আসনের সাবেক ও বর্তমান এমপি।

কারণ তাদের ভয় ছিল আমার গ্রহণ যোগ্যতা নিয়ে। কিন্তু আমি মানুষ, কোনো বাঘ ভাল্লুক নই। তাই এবার এই আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন চাইবো।

আমার বিশ্বাস নেত্রী শেখ হাসিনা তৃনমুল নেতা-কর্মীদের কাছে গ্রহণ যোগ্যতা বিবেচনা করে আমাকে মনোনয়ন দিবেন। এবং আমিও আমার নেত্রীকে জয়লাভ করে এই আসন উপহার দিতে পারবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় মতবিনিময় করলেন মনোনয়ন প্রত্যাশী শিষাণ

আপডেট সময় : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩