ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

নওগাঁয় বিএমসি মহিলা কলেজের টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ

নওগাঁ সদর থেকে অন্তর
  • আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

নওগাঁয় বিএমসি মহিলা কলেজের টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় বিএমসি মহিলা কলেজের টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ

সরকারি বশির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ বি.এম.সি মহিলা কলেজ নওগাঁ’র পুরাতন গাছ টেন্ডার ছাড়াই গাছ কাঁটার অভিযোগ উঠেছে অধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হক এর বিরুদ্ধে। এমনকি গাছ কাটার আগে কোনো মিটিং ও রেজুলেশন করা হয়নি বলেও জানাগেছে উঠেছে।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কলেজের নিরাপত্তা বাউন্ডারি পাশে কলেজের মাঠে ভবন নির্মাণ ও পাশে লাগানো ফলস বনজ ও ওষুধি গাছ বহুতল ভবন নির্মাণের জন্য সীমানা প্রাচীরের পাশে থাকা একাধিক গাছ ভেকু মেশিন দিয়ে তুলে ফেলেছে ও কিছু গাছ কেটে ফেলেছে। সীমানা প্রাচীরের পাশে গভীর খনন করার কারণে প্রাচীর’টি এখন ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ্যমে বিক্রি করার জন্য উপজেলা প্রশাসনের কর্মকর্তার অনুমতি প্রয়োজন। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিন যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেওয়া হয়। কিন্তু এসবের কোন তোয়াক্কা করেননি অধ্যক্ষ ও ভবন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান ।

নামপ্রকাশ না করার শর্তে কলেজের এক কর্মচারী জানান, গাছ কাটার বিষয়ে কোনো মিটিং বা টেন্ডার হওয়ার খবর জানা নেই। এই বিষয়ে অধ্যক্ষ স্যার ভালো জানেন।

সরকারি বশির উদ্দিন মেমোরিয়াল কো-অপারেটিভ বি.এম.সি মহিলা কলেজ নওগাঁ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ, প্রফেসর মোঃ শামসুল হক বলেন, গাছ গুলো সীমানা প্রাচীরের পাশে এখানে কলেজের নতুন ভবন নির্মাণ করার জন্য খনন করতে হয়েছে সেখানে থাকা কিছু গাছ ভেকু মেশিন দিয়ে তুলে ফেলা (কর্তন) হয়েছে। আমাকে না জানিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ গুলো কেটেছে। গাছ কাটার জন্য কোনো অনুমতি নেয়নি।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম রবিন শীষ বলেন, গাছ কাটার বিষয়ে কিছুই জানানো হয়নি। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় বিএমসি মহিলা কলেজের টেন্ডার ছাড়াই গাছ কর্তনের অভিযোগ

আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪