ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিন ধাপে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষার পরিকল্পনা এনটিআরসিএ’র কাতারের নতুন দুই স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পয়েন্টের আনুষ্ঠানিক স্বীকৃতি রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে বিস্ফোরক সদৃশ বস্তু, মন্ত্রীকে সরিয়ে নিলো প্রশাসন ফটিকছড়িতে রাতে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ও সড়কে বিক্ষোভ নওগাঁয় দাড়িয়ে থাকা দু’টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা নিজের খরচ মেটাতেই দিশেহারা মধ্যবিত্ত, পরিবার নিয়ে থাকা বিলাসিতা ফতুল্লায় আগুনে ধোঁয়ায় শ্বাসনালি পুড়ে অসুস্থ, হাসপাতালে ৭৭ শিক্ষার্থী কক্সবাজারে হোটেল জোনের পাশে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই চার বসতবাড়ি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় সরকার: ডা. জাহেদ উর রহমান পাসপোর্ট সেবায় দুর্নীতি ও দালালচক্র বন্ধে সরকারের সুনির্দিষ্ট রূপরেখা দাবি এনসিপির

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর: আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা।

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৭:২১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর: আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর: আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা।

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের ৯২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। সোমবার (১৩ আগস্ট) রাতে সদর মডেল থানায় দায়ের করা মামলার এজাহারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। একই সঙ্গে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫০ জনকে।

এর আগে, গত ৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট নওগাঁর রাজপথ যখন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঠিক সেই মুহূর্তে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কেডির মোড়ে অস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গোলাগুলি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এ সময় নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস তুহিন রেজার নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে চেয়ার, টেবিল, টিভি, ফ্যানসহ ভেতরে থাকা সবকটি জিনিসপত্র ভাঙচুর করা হয়।

এ ছাড়াও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ সৃষ্টি নিউজকে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ওইদিন আমাদের দলীয় কার্যালয়ে তাণ্ডব চলানোর পাশাপাশি পুরো শহরে অরাজকতা ছড়াতে অস্ত্রের মহড়া দিয়েছে।

ইতোমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। শান্তির শহর নওগাঁকে যারা অশান্ত করেছিল তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল ওয়াদুদ সৃষ্টি নিউজ কে বলেন, গত ৩ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে মামলা দায়ের করেছেন জেলা বিএনপির সদস্য সচিব।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে মাহবুব কাদের ফাহিম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর: আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা।

আপডেট সময় : ০৭:২১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪