নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ এপ্রিল ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন করা হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ নিজ অর্থায়নে এ লাইব্রেরী স্থাপন করা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের ও সাধারন মানুষের মাঝে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠিত করা হয়েছে।
শুক্রবার ( ২২ এপ্রিল) উপজেলার নওহাটা মোড়ের আদর্শ বিদ্যা নিকেতনের পাশে এ লাইব্রেরী স্থাপন করা হয়। পড়ুন>>খুলনা আর্ট একাডেমিতে স্বনামধন্য চিত্রশিল্পীদের মোমবাতি প্রজ্বালন
চাকুরী প্রত্যাশী, জনগণ ও সকল ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত করার লক্ষে ফিতা কেটে পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন শিক্ষাবিদ খবির উদ্দীন মন্ডল। এসময় তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এসময় সংগঠনর সভাপতি এ কে সাজু বলেন, আমাদের সংগঠন একটি সেবামূলক প্রতিষ্ঠান এ সংগঠন উদ্দেশ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর।
ইতিপূর্বে বিভিন্ন সেবামূলক কাজ করে সাধারণ মানুষের ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আজ এ লাইব্রেরী উদ্বোধনও আমাদের ছোট্টো একটি প্রয়াশ। ভবিষ্যতে এর ব্যাপক বিস্তার ঘটবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আলী, অর্থসম্পাদক জাভেদ হোসেন, সদস্য আনছার আলী, জাকির হোসেন প্রমুখ।
উল্লেখ্য এই সংগঠন নওগাঁয় অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওহাটায় স্থাপনের দাবিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























