নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন

 

 

নওগাঁয় নিজ সন্তানে=র শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন

নওগাঁর রাণীনগর উপজেলার কনৌজ গ্রামের সন্ত্রাসী রায়হান কর্তৃক নিজ পিতাকে জিম্মি করে ছোট ভাই, ছোট ভাইয়ের বউ ও ছোট বোনকে পাশবিক কায়দায় নির্যাতন ও মারপিট করায় তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

 

বুধবার (১ লা জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকার দিকে নওগাঁ মুক্তির মোড়ে নির্যাতন ও মারপিটের শিকার ভুক্তভোগী পরিবার রায়হানের শাস্তির দাবিতে মানববন্ধন করেন।

 

 

মানববন্ধনে আলহাজ্ব কামাল উদ্দিন বক্তব্য দিতে গিয়ে বলেন, রায়হানের মা মারা যাবার পর থেকে সন্তানদের মধ্যে সবথেকে বেশি আদর যত্ন ভালোবেসেছি রায়হানকে অথচ আজ সেই ছেলের শাস্তির দাবিতে ৯৫ বছর বয়সে রাস্তায় দাঁড়াতে হবে কখনো ভাবতে পারিনি। সাংবাদিকতার প্রভাব দেখিয়ে আমার ছোট ছেলে, ছোট ছেলের বউ ও আমার মেয়েকে বারবার পাশবিক নির্যাতন মারপিট করেছে। আমাকে ঘরে সারাদিন আটকে রেখে আমার ছোট ছেলে মেয়েদেরকে নির্যাতন করেছে।

 

আমি চাকুরী রিটায়ার্ড করার পর ভেবেছিলাম পেনশনের টাকা দিয়ে হজ পালন করব সে পেনশনের টাকাও জোর করে নিয়ে নিয়েছে এখন পর্যন্ত ফেরত দেয়নি। সর্বশেষ কয়েক দিন আগে রানীনগর রেজিস্ট্রি অফিসে আমার মেয়েকে জনসম্মুখে বেধড়কভাবে মারপিট করেছে তাই আমি এই অমানুষ রায়হানের শাস্তি দাবি করছি।

 

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, আমি এসএসসি পাশ করার পরই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পায় তখন থেকে বাবা মা সবার দায়িত্ব আমি পালন করি। বাবার পেনশনের টাকাও আমার পাষণ্ড ভাই নিয়েছে। বিভিন্ন সময়ে সাংবাদিকতার প্রভাব দেখিয়ে আমাকে মাদক মামলা অস্ত্র মামলায় আসামি করার ভয়-ভীতি দেখায়। আমার স্ত্রী শামীমা আক্তাররের চুলের মুঠি ধরে বেধড়ক মারপিট করেছে। আমার বাবাকে ঘরে আটকিয়ে রেখেছিল প্রসাব পায়খানা করতে দেয়নি। এমন পাষণ্ড ভাইয়ের বিচারের দাবিতে আজ রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করছি। সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে এই পাষণ্ড ভাই রায়হানের বিচার চাই।

 

ভুক্তভোগী কামরুন নাহার রুজি বলেন, সেদিন রানীনগর রেজিস্ট্রি অফিসে জনসম্মুখে আমাকে বেধড়ক মারপিট করেছে আমার ভাই রায়হান। আপনাদের মাধ্যমে তার বিচার চাই তার শাস্তির দাবি করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!