নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ
- আপডেট সময় : ০৩:২৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
কৃষকদের সহজে ঋণ প্রাপ্তির সুযোগ করে দেওয়া এবং কৃষি খাতে আর্থিক সহায়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নওগাঁয় আয়োজন করা হয়েছে ‘কৃষি ঋণ মেলা-২০২৬’। সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলা অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কার্যক্রমের সূচনা করেন। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যাংকের ৩২টি স্টলে কৃষকদের ঋণ নেওয়ার নিয়ম, শর্তাবলি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উৎসাহিত করার লক্ষ্যেই এই বিশেষ মেলাটি আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই মেলায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো কৃষকদের মাঝে মোট ৩ কোটি ৬৭ লাখ টাকার ঋণের চেক বিতরণ করে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























