ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

দৌলতপুরে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • আপডেট সময় : ০৯:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৌলতপুরে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

দৌলতপুরে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তিমুলক মন্তব্যের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসবকদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বেচ্ছাসবকদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে রোববার বিকেলে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানা বাজারে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।

পড়ুন>>কিশোরগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে ভিসা প্রতারক আটক

থানার সামনে এ সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল বিএনপি। বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিএনপি একাধিকবার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এসে সফল ভাবে দেশ পরিচালনা করেছেন।

ফ্যাসিষ্ট হাসিনা বিগত ১৭ বছর গুম খুন নির্যাতন করেও বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি। আগামীতেও বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। যাদের নাক চিপলে দুধ বের হয় সেই এনসিপি সরকারের ছত্রছায়ায় বসে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেকে নিয়ে কটুক্তিমুলক মন্তব্য করছেন।

আমরা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে এসব কটুক্তির কড়া প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও নেতাদের বিরুদ্ধে কটুক্তি না করে এনসিপি নেতারা নির্বাচনে ভোটের মাঠে আসুন। জনগণের কাছে কোন দলের জনপ্রিয়তা বেশি তা প্রমান হয়ে যাবে।

রেজা আহমেদ বাচ্চু বলেন, জুলাই আগষ্টে ছাত্ররা স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলনে ভুমিকা রেখেছে সে জন্য তাদের আমরা ধন্যবাদ জানায়। কিন্তু একটি কথা মনে রাখতে হবে সৈরাচার ফ্যাসিষ্ট হাসিনা হঠাও আন্দোলন ১৭ বছর ধরেই বিএনপি রাজপথে থেকে করেছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে।

পড়ুন>>সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

সরকারের উদ্দেশ্যে রেজা আহমেদ বাচ্চু বলেন, লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আগামী বছরের শুরুতে (ফেব্রুয়ারী-মার্চ) মাসের মধ্যে নির্বাচন হওয়ার যে কথা হয়েছে তা বাস্তবায়ন করুন। কারো ষড়যন্ত্রে নির্বাচন বানচালের করতে চাইলে বিএনপি বসে থাকবে না। বিএনপি আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীর উদ্দেশে বাচ্চু মোল্লা বলেন, যে যা ষড়যন্ত্র করুক আপনারা বিএনপির নেতাকর্মীরা) নির্বাচনের প্রস্তুতি নিন। আপনারা মাঠে থাকেন। দৌলতপুরের মাঠি বিএনপির ঘাটি। আগামী নির্বাচনে দৌলতপুরের আসনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দৌলতপুরের উপহার দেয়া হবে।

বিক্ষোভ মিছিলে দৌলতপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৌলতপুরে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫