সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি

সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫
সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

 

 

সুনামগঞ্জের রক্তি নদী থেকে দেড় কোটি টাকার ভারতীয় পন্য জব্দ

 

সুনামগঞ্জের রক্তি নদী থেকে ১টি স্টিল বডি নৌকায় ভর্তি দেড় কোটি টাকা বেশি ভারতীয় বিভিন্ন পন্য জব্দ করেছে বিজিবি।

 

 

গত শনিবার (১৯ জুলাই) ভোর রাতে জেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবি জব্দ করে।

 

 

বিজিবি সুত্রে জানা গেছে, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা থেকে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্প এর বিএ-১২২২১ লে: তালহা জোবায়ের এর সাথে ১০ জন, সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম এর সাথে ১৪ জন বিজিবি সদস্য যৌথ অভিযান পরিচালনা করে।

পড়ুন>> তাহিরপুরে আওয়ামীলীগের সদস্য আজিজুল হক গ্রেপ্তার

 

এসময় মালিকবিহীন ১টি স্টিল বডি নৌকাসহ ১২,৩২৩ কেজি ভারতীয় ফুসকা,১৬৯ পিস সিরামিক কাপ,২৫৬ পিস সিরামিক পিরিচ,৪৬৮ পিস কাচের গ্লাস, ২১০০০০ পিস জিলেট ব্লেড এবং ৬০০ কেজি বাসমতি চাল আটক করে। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য-১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৬শত টাকা।

 

 

এ ব্যাপারে সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

তিনি আরও জানান, আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুচকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!