দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সে.মি. ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সে.মি. ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সে.মি. ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬

দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সে.মি. ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বেড়েই চলেছে। গত ৯ ঘন্টায় দুধকুমার নদের পানি ২৫ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে কুড়িগ্রামের নদ-নদীর পানি আরও বৃদ্ধির সম্ভবনা রয়েছে। এতে স্বল্পমেয়াদী বন্য দেখা দিতে পারে। উপজেলা প্রশাসন বলেছে বন্য পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সকাল ৯ টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার। গতকাল রোববার রাত ৯ টায় যা ছিলো ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। দুধকুমার নদে পানির বিপদ সীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। নদীর তীরে বসবাস করা মানুষের মাঝে বন্য ও ভাঙ্গন আতঙ্ক শুরু হয়েছে।

দুধকুমার নদের তীরবর্তী ইসলামপুর এলাকার বাসিন্দা মুকুল ও রুবেল বলেন, পানি দ্রুত বাড়ছে, চরাঞ্চল তলিয়ে গেছে। লোকলয়ে পানি প্রবেশ করেছে। বন‍্যা দেখা দিয়েছে। নদী ভাঙন শুরু হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। নদী তীরবর্তী জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নৌকা প্রস্তুত আছে। শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী ৭২ ঘন্টায় জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!