ঢাকা ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুটেক্সের হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা ও পরিচ্ছন্নতা অভিযান মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে জেলা পর্যায়ে স্মারকলিপি দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির প্রথম জয় রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯৯ বাংলা কিউআর লেনদেন: ব্যর্থ পেমেন্টের টাকা ফিরবে ৩০ মিনিটে কুড়িগ্রামে ৭৪টি ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত ৫১তম বিশেষ বিসিএসে ৫০০০ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু: কাতার

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ জুলাই ও আগস্টে বাংলাদেশ সর্বমোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ করেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ তথ্যানুযায়ী, গত অর্থবছরের একই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার বা ৮ হাজার ১৩১ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঋণের সুদ ও কিস্তি পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বৃদ্ধি পেয়েছে।

মোট পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা এবং সুদ বাবদ ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে।

এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের ছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়সীমার মধ্যে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, গত অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ ছিল ২৪ কোটি ৩৮ লাখ ডলার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

আপডেট সময় : ১২:৫৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬