তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন কর্মসূচি।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় সুন্দরগঞ্জ উপজেলায় মাওলানা ভাসানী সেতু এলাকায় তিস্তা নদীর পাড়ে সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ এর নের্তৃত্বে বিশাল মিছিল এবং মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ বলেন, আমরা সাবেক মন্ত্রী বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নির্দেশনায় দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দ্দশা মোচনের জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুতই বাস্তবায়ন প্রয়োজন।
আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী পানি পাইনি, যখন পানির প্রয়োজন তখন পাইনা আর যখন প্রয়োজন নেই তখন পানি দেয়, বন্যা এবং নদী ভাঙ্গনের কারণে আমাদের জীবন-জীবিকা, কর্মসংস্থানের ব্যবস্থা বিপর্যস্ত অবস্থায়। তাই আমাদের বৈষম্য মুক্ত জীবন জীবিকার জন্য এই অন্তর্তবর্তীকালীন সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ সূচনা করার দাবিতে আজ মশাল প্রজ্বলন কর্মসূচি।
এই কর্মসূচি দিয়েও যদি দাবি আদায় না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসম উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশেক আলী বিএসসি, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু, এফ আই জাহাঙ্গীর মন্ডল, আজিজার রহমান, মুছা কালিমুল্লাহ, তছলি উদ্দিন বাবলু, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, মতিয়ার পারভেজ, আবু তাহের আলম, ইকতিয়ার মামুন, বাবলু মন্ডল মেম্বার, আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান প্রমুখ।
Leave a Reply