ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন শ্রীপুরে পিতাকে লাঠি দিয়ে আঘাতের অভিযোগে পলাতক তরুণ আটক ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: ইসি সচিব ডাকসুতে জয়ই ইসলাম প্রতিষ্ঠার পথ: মিয়া গোলাম পরওয়ার পাঁচ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান কল্যাণপুর জঙ্গি অভিযান: শেখ হাসিনাসহ ৮ জনের শুনানি পেছাল ট্রাম্প: আমার সমর্থন পাওয়ায় নেতানিয়াহু নিশ্চিত পরাজয় এড়িয়েছেন ব্যালন ডি’অর না জিতলেও আত্মবিশ্বাসী লামিন ইয়ামাল: আসবে আমার সময়ও

তাহিরপুরে জমেছে ঈদের বাজার; নারী ক্রেতাদের উপচে পড়া ভীড়

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

তাহিরপুরে জমেছে ঈদের বাজার; নারী ক্রেতাদের উপচে পড়া ভীড়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে জমেছে ঈদের বাজার; নারী ক্রেতাদের উপচে পড়া ভীড়

সুনামগঞ্জ জেলার হাওরাঞ্চল খ্যাত তাহিরপুর উপজেলার শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার। জেলা শহর সহ উপজেলার বাজারের বিভিন্ন হাটবাজারের কাপড়ে দোকান ও জুতার দোকান গুলোতে এবার জমজমাট বেচাকেনা ।

সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে । তবে কসমেটিক, কাপড় ও জুতার দোকান গুলোতে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষ ক্রেতাদের চেয়ে নরী ক্রেতাদের ভীড় বেশি। জেলা শহর, উপজেলার বাজারের মার্কেট, বিপণী বিতান, ফুটপাতের দোকানগুলোতেও মানুষের উপচে পড়া ভিড়। সাধারণ ক্রেতাদের আকর্ষণ করতে বাজারের দোকানগুলোর সামনে সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা।

আজ ২২ মার্চ শনিবার বাদাঘাট বাজারে গিয়ে দেখা যায়, এবারের ঈদুল ফিতর উপলক্ষে বাহারি ডিজাইনের পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। রোজার প্রথমদিকে বিক্রি ভাল না হলেও এবার অন্যান্য বছরের তুলনায় আগেই ঈদের বাজার লেগেছে।

পড়ুন>> আওয়ামীলীগ ইসুতে আবারো উত্তপ্ত রাজনীতির ময়দান

গত ৫/৪ দিন ধরেই ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। বেচাবিক্রিও ভালো হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, এবারের ঈদে পোষাকের মূল্য একটু বেশি। পোশাক ক্রয় করতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন। পোশাকের পাশাপাশি জুতার দোকানেও উপচে পড়া ভিড় করছেন ক্রেতারা। শিশু, নারী, তরুণ- তরুণীরা বিভিন্ন ডিজাইনের জুতা ক্রয় করেছেন।

এবার হাওরাঞ্চলের বাজারগুলোতে পুরুষের পাশাপাশি নারী ক্রেতারাও মার্কেটে ভরপুর। তাদের পছন্দের জামা, কাপড়, শাড়ি, জুতা ও প্রসাধনী ক্রয় করে খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে। এবার ঈদ বাজারে নারী ক্রেতাদের বেশি ঝোঁক বাহারি থ্রি-পিসের দিকে।

নায়রাকাট, গারারা, সারারা, পরমা পোশাক, কামদানি ফুলকাড়ি, চুণ্ডিসুতি, রাজমহল, কাতান থ্রি-পিস, কাতান শাড়ি, জেসান, টাইমলেস, বেনারসি, ভিক্টোরিয়া, গ্যালাক্সি, বুটিকস, কারচুপি, লেহেঙ্গা, পার্টিগাউন, স্যামুসিল্ক, মেসার্স সানি এন্ড মিটি সু ষ্টোরের মালিক সেলিম রেজা বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে নানা ধরনের ভাল মানের জুতান তুলেছি দোকানে। বাইশ রোজার পর থেকেই বিক্রি ভাল হচ্ছে। বাদাঘাটা বাজারের দিগন্ত ফ্যাশনের স্বত্ত্বাধিকারী কুখন মিয়া বলেন, রমজানের প্রথমদিকে বেচাকিনা কম ছিল। ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই ক্রেতাদের সমাগম বাড়ছে এবং বিক্রিও বেশি হচ্ছে।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে অটো রিক্সার ধাক্কায় মহিলার মৃত্যু

সুনামগঞ্জ শহরের মৌ ফ্যাশনের মালিক কদ্দুস বলেন, এবার ঈদের বেচাকেনা খুব ভাল। বিশেষ করে নারীদের পোশাক হিসেবে থ্রি-পিসই সর্বোচ্চ বিক্রি হচ্ছে তার দোকানে। পাশাপাশি শাড়িও বিক্রি হচ্ছে।

বাদাঘাট বাজারের বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার বলেন, ক্রেতাদের সুবিধার্থে যানজট এড়াতে পুলিশ এবং বাজার কমিটির পক্ষ থেকে শহর এবং উপজেলার বাজার গুলোর প্রবেশমুখে ইজিবাইক ও রিকশা চলাচল সীমিত করা হয়েছে। যার কারণে ক্রেতা বিক্রেতারা সহজেই কেনাবেচা করতে পারছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে জমেছে ঈদের বাজার; নারী ক্রেতাদের উপচে পড়া ভীড়

আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫