তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:৫৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৪০৮৯ বার পড়া হয়েছে
তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,এতিম শিশুদের খাবার বিতরণ, ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচি।
মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুব দলের নেতা-কর্মীরা র্যালি নিয়ে বরই তলা নামক স্থানে জমায়েত থাকে। পরে দুপুরে উপজেলা যুব দলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমের নেতৃত্বে তাড়াশ পৌরসভার দলিল লেখক সমিতির বরইতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পড়ুন>>৫ দফা দাবি আদায়ে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
এরপর বরই তলাতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মিলন খান,শুকুর মির্জা, রুহুল আমিন প্রমুখ।
পরে শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর বিকেলে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























