ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৯:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শনিবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশুলিয়া থেকে শিমরাইলগামী বাসটির পেছনের অংশে হঠাৎ আগুন ধরে গেলে চালক ও হেলপারসহ যাত্রীরা দ্রুত নেমে নিরাপদে সরে যান। এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে বাসের ভেতরের প্রয়োজনীয় সরঞ্জাম ও মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের সময় বাসটিতে দুজন যাত্রী ছিলেন, যারা আগুন লাগার আগেই নেমে যেতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও ঘটনার পর থেকেই বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























